
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫১.১২ শতাংশ।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল উদ্বোধন করেন। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন (ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন)।
পাসের হার: ছাত্রীদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ এবং ছাত্রদের ৪৭.১৪ শতাংশ। বরাবরের মতো এবারও ফলাফলের দিক থেকে ছেলেরা পিছিয়ে রয়েছে।
জিপিএ-৫ অর্জন: দেশজুড়ে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
শূন্য পাসের প্রতিষ্ঠান: এ বছর দেশের মোট ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন বোর্ডের চিত্র নিম্নরূপ—
চট্টগ্রাম বোর্ড: ৫২.০৭ শতাংশ
সিলেট বোর্ড: ৫০.৯০ শতাংশ
ময়মনসিংহ বোর্ড: ৫১.৪৪ শতাংশ
দিনাজপুর বোর্ড: ৪৫.৯৮ শতাংশ
কুমিল্লা বোর্ড: ৪৮.০৪ শতাংশ
যশোর বোর্ড: ৪৪.৯২ শতাংশ
বরিশাল বোর্ড: ৪৪.৮৪ শতাংশ
উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়, যা পরবর্তীতে শেষ হয় গত ৯ সেপ্টেম্বর। দেশজুড়ে মোট ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
অনলাইন ডেস্ক 
























