
লক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকশায় চার্জ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ হোসেন (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শনিবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ হোসেন ওই গ্রামের মমিন উল্লার ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে নিজের অটোরিকশাটি বাড়িতে চার্জে বসিয়ে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন রিয়াজ। কিছুক্ষণ পর পরিবারের দুই সদস্য তাকে জানান যে রিকশাটিতে হাত দিলে বিদ্যুতের মৃদু শক অনুভূত হচ্ছে। বিষয়টি পরীক্ষা করার জন্য রিয়াজেটর বডিতে হাত দেওয়া মাত্রই আকস্মিক শর্টসার্কিট হয়ে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন ডেস্ক 























