Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার

৯৯৯ নম্বরে ফোনকলে মহাখালী টার্মিনাল থেকে চুরি হওয়া বাস মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার

১৯ আগস্ট ২০২৬খ্রিঃ ভোর ৪ টায় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, টার্মিনালে পার্কিং করা ৪০ সিটের এনা পরিবহণের একটি বাস চুরি হয়ে গেছে। কলার জানান বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারে তারা দেখতে পাচ্ছিলেন বাসটি মিরপুর বেড়িবাঁধে চলমান অবস্থায় রয়েছে। ৯৯৯ তাৎক্ষনিকভাবে বাসটি উদ্ধারের জন্য ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা এবং রূপনগর থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় হতে ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহণের ঢাকা মেট্রো ব ১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে এবং চুরির অভিযোগে বাস থেকে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ রাসেল (২১), পিতা মোঃ রবিউল্লাহ, মাতা- মৃত রাশিয়া ,সাং- হিঙ্গাতলী, থানা রায়পুর, জেলা-নরসিংদী, বর্তমান-মহাখালী বাস টার্মিনাল ঢাকা, ২। লালচান (৩০), মাতা-নাসিমা বেগম, সাং- পাইকড়া, থানা- ঝিনাইগাতী, জেলা শেরপুর, বর্তমান-আলকাতরা ফ্যাক্টরী, তিব্বত তেজগাঁও শিল্পাঞ্চল থানা। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’