Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন ইসরাইল নির্বাচন: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে কঠিন সমীকরণ আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান

মধুমিতায় শুরু হচ্ছে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ চলচ্চিত্র উৎসব

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩২ বার

ঢাকা শহরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর ঐতিহ্যবাহী ‘মধুমিতা’ সিনেমা হলে শুরু হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই উৎসবটি চলবে পুরো এক সপ্তাহ।

গতকাল বুধবার মধুমিতা সিনেমা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের সার্বিক বিষয় তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

সপ্তাহব্যাপী এই উৎসবে ক্ল্যাসিক ও জনপ্রিয় মোট ১৩টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের নির্ধারিত সময়সূচি:

  • ২২ আগস্ট (উদ্বোধনী দিন): সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক ছবি ‘মুখ ও মুখোশ’।

  • ২৩ আগস্ট: দুপুর ৩টায় ‘নবাব সিরাজ উদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’।

  • ২৪ আগস্ট (সোমবার): দুপুর ৩টায় ‘জীবন থেকে নেয়া’ এবং সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’।

  • ২৫ আগস্ট: দুপুর ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’।

  • ২৬ আগস্ট: দুপুর ৩টায় ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’।

  • ২৭ আগস্ট: দুপুর ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় ‘দহন’।

  • ২৮ আগস্ট (সমাপনী দিন): দুপুর ৩টায় ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’।

উৎসবের সমাপনী দিনে শুধু চলচ্চিত্র প্রদর্শনীই নয়, বরং চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী, পরিচালক, গীতিকার, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, লেখক ও চিত্রগ্রাহকসহ মোট ৫৮ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

উৎসবটি সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু এবং সাংবাদিক আহমেদ তেপান্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো