Dhaka ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির

জামালপুরে ছাত্রলীগ নেতাকে হত্যা, ইউপি সদস্য আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
  • ১০৬ বার

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জমিতে বালি রাখাকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের টাঙ্গাইল, ভুয়াপুর ও সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদকে আটক করা হয়েছে।

নিহত জাহিদুল ইসলাম পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তিনি পিংনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, নরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করেন। সেই বালি রাখতে স্থানীয় শামীম নামে এক ব্যক্তির জমি ভাড়া নিয়েছেন তিনি। শামীমের জমির পাশেই পিংনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের জমি।

ফসলি জমিতে গেলে তার প্রতিবাদ করাকে কেন্দ্র করে তোফাজ্জলের নেতৃত্বে তার লোকজন দা, লাঠি, ফালা নিয়ে নিয়ে নুরুল ইসলামের পরিবারের উপর হামলা চালায়। এতে নুরুল, ছেলে জাহিদুল, স্ত্রী জরিনা বেগমসহ ১১ জন আহত হয় বলে জানান তারা। পরে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুলের মৃত্যু হয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জোয়াহেরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে ইউপি সদস্য হারুনুর রশিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ