Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করা হচ্ছে, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে: এমপি আনোয়ারুল ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৫ বার

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেছেন, “লেখাপড়ার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্রম বা কারিকুলামে পরিবর্তন এসেছে এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। তাই শিক্ষার্থীদের এখন নিয়মিত পড়ার টেবিলে ফিরতে হবে।”

শনিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১১৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:

  • সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম

  • উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাজনীন সুলতানা

  • উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম

  • শহর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন

  • তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন

  • কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল

  • উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন

  • ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান

  • পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম

  • সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার

এছাড়া সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে কৃতি শিক্ষার্থী ইশরাত জাহান ও ঐশ্বর্যসহ অন্যান্যরা। বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং সমাজে যুবসমাজের অবক্ষয় রোধে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু