Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্রমিকের ন্যায্য মজুরি মানেই সবার জীবনমানের উন্নয়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী রাশিয়ায় ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তা: হ্যাকিংয়ের কবলে বিমান হামলার অ্যাপ ‘চাইলেই ইরানকে যেকোনো সময় অচল করে দিতে পারি’: ডোনাল্ড ট্রাম্প ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, ছিটকে গেলেন রাচিন-চ্যাপম্যান চীন-ওমান সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান শি চিনপিং মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার: ফেসবুক পোস্টের সূত্র ধরে উত্তরা থেকে আটক ১ গৃহবধূর গোপন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: মুন্সীগঞ্জে ধর্মীয় শিক্ষক গ্রেফতার গাজীপুরে আজকেও ভয়াবহ শ্রমিক আন্দোলন, ধাওয়া পাল্টা ধাওয়া, ২৭৭ কারখানা বন্ধ, মহাসড়কে যানচলাচল বন্ধ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২০ হাজার টাকা আইইবি নির্বাচনে শৃঙ্খলাভঙ্গ: এ্যাবের ৯ নেতা স্থায়ী বহিষ্কার, শোকজ ৭

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

গিনির রাজধানী কোনাক্রিতে একটি বড় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আবর্জনার বিশাল স্তূপ ধসে পাশের কয়েকটি বাড়ির ওপর পড়েছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

সোমবার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতভর ভারী বৃষ্টির পর আবর্জনার পাহাড়সম স্তূপটি ধসে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারীদের খননযন্ত্র দিয়ে ছড়িয়ে পড়া আবর্জনার স্তূপে জীবিতদের সন্ধান করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলের আশপাশে জড়ো হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উদ্ধার তৎপরতা তদারক করেন।

এর আগে স্থানীয় এলাকার নেতা লানসিনে সিলা এএফপিকে জানিয়েছিলেন, ধসের ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছিল।

 

এই বর্জ্যকেন্দ্রে এর আগেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একই স্থানে আরেকটি আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

শ্রমিকের ন্যায্য মজুরি মানেই সবার জীবনমানের উন্নয়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী