
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও মার্কিন-ইরান পাল্টাপাল্টি সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবে বসবাসরত নিজেদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
বুধবার (২ সেপ্টেম্বর) প্রচারিত একটি বিবৃতির মাধ্যমে দূতাবাস জানায়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে এবং সংঘাত হঠাৎ আরও বড় আকার ধারণ করতে পারে। এ কারণে সৌদি আরব এবং আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন নাগরিকদের সবসময় সতর্ক ও নিরাপদ স্থানে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, আকাশসীমা স্থগিত বা বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
অনলাইন ডেস্ক 

























