Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন।

ইরানে আবারও মার্কিন হামলার হুমকি ট্রাম্পের, ধ্বংস করা হলো সামরিক সরঞ্জাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:১৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে ইরানে যেকোনো সময় আবারও হামলা চালাতে প্রস্তুত তার দেশ।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা যখন চাই, তখনই’ ইরানে পরবর্তী দফা সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হরমুজ প্রণালির কাছে ইরানের একাধিক সামরিক স্থাপনা ও সরঞ্জামে বড় ধরনের অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।
সেখানে ইরান নতুন করে রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও মাইন সরঞ্জামের মতো আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অবকাঠামো গড়ে তুলছিল। মার্কিন বাহিনী সেগুলো শনাক্ত করে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
হরমুজ প্রণালি ও মার্কিন নিয়ন্ত্রণ
সংবাদ সম্মেলনে ট্রাম্প উল্লেখ করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ বজায় রয়েছে এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক আছে।
ইরান মাঝে মধ্যে ড্রোন হামলার চেষ্টা করলেও মার্কিন বাহিনী তা সফলভাবে প্রতিহত করছে।
প্রণালিটির নাম পরিবর্তন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করেন, ‘ট্রাম্প প্রণালি’ নামটি তিনি নেহাতই তামাশা করে বলেছিলেন।
পারমাণবিক অস্ত্র ও চলমান সংঘাত
ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
তবে বর্তমান সংঘাতের মেয়াদ খুব বেশি দীর্ঘ হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
পাল্টাপাল্টি সামরিক অভিযান
পূর্বে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একাধিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
পরবর্তীতে ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার ও কোনারাক অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
অন্যদিকে, আইআরজিসি দাবি করেছে—তারা কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী