Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

কানাডায় রহস্যময় ভাসমান দ্বীপের উদয় ও অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উইলিস্টন জলাধারে হঠাৎ ভেসে ওঠা একটি সবুজ দ্বীপ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ১ লাখ ৫ হাজার বর্গফুটের—যা একটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠের কাছাকাছি আয়তনের—সবুজ গাছপালায় ঘেরা দ্বীপটি আগস্টের শুরুতে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয় নানা জল্পনাকল্পনা।

বিষয়টি নিশ্চিত করতে প্রাদেশিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ব্রিটিশ কলাম্বিয়া হাইড্রো’ স্যাটেলাইট ছবি বিশ্লেষণ শুরু করে। প্রাথমিকভাবে ছবিগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া দৃশ্য বলে সন্দেহ করা হলেও, গত ২০ জুলাইয়ের উপগ্রহ চিত্রে সত্যি সত্যি দ্বীপটির উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে বিস্ময়ের বিষয় হলো, আবির্ভাবের মতোই রহস্যজনকভাবে দ্বীপটি আবার নিখোঁজ হয়ে গেছে; গত ৫ আগস্ট থেকে স্যাটেলাইটের ছবিতে এটিকে আর দেখা যাচ্ছে না।

বিসি হাইড্রোর মুখপাত্র বব গ্যামার জানান, দ্বীপটি হারিয়ে যাওয়ার অর্থ এটি পানিতে ডুবে গেছে তা নয়। সম্ভবত এটি আবার জলাধারের তীরের কোনো নিরাপদ খাঁড়িতে গিয়ে ভিড়েছে।

তিনি এই অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বলেন, কয়েক বছর ধরে জলাধারের তীরে কাঠের গুঁড়ি ও গাছের ডালপালা জমে পচন ধরেছিল। পরবর্তীতে সেখানে মাটি জমা হয়ে ছোট ছোট গাছ ও শিকড় গজিয়ে একটি ভাসমান ভূখণ্ডের রূপ নেয়। সম্প্রতি জলাধারের পানির স্তর বেড়ে যাওয়ায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে দ্বীপটি পানিতে ভেসে বেড়াতে শুরু করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু