
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার যে দাবি আমেরিকা করেছে, তা এক বাক্যে প্রত্যাখ্যান করেছে ইরান। উল্টো নৌপথটির দক্ষিণ অংশের অবৈধ রুটগুলোতে অতিরিক্ত নৌ মাইন বসানোর ঘোষণা দিয়েছে দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রাতে পরিচালিত বিশেষ অভিযানে প্রণালির দক্ষিণাংশে নতুন করে আরও মাইন স্থাপন করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করে প্রকাশিত মানচিত্র ও ছবির তীব্র সমালোচনা ও উপহাস করেন জোলফাগারি। তিনি মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে (সেন্টকম) ব্যঙ্গ করে লেখেন, ‘আমাদের অভিযানের জবাবে সেন্টকম কেবল ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।’
উপহাসের সুরে তিনি আরও যোগ করেন, ‘সমস্যার তো চমৎকার সমাধান হয়ে গেল! এখন তেলবাহী জাহাজগুলো নিরাপদ পারাপারের জন্যও আপনারা ফটোশপই ব্যবহার করতে পারেন!’
অনলাইন ডেস্ক 

























