Dhaka ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা

ঢাকার বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, বিমানের টেকনিক্যাল হেলপার আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ দশমিক ৯২ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস হাউস সূত্র জানায়, উড়োজাহাজটি অবতরণের পর পরিচ্ছন্নতা ও যান্ত্রিক দলের কাজ শেষে নামার সময় সিকিউরিটি গার্ডের সহায়তায় কর্মীদের তল্লাশি করেন কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোহেল গাজীর কোমরের বেল্টে বিশেষ কৌশলে লুকানো এবং কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

উদ্ধারকৃত ১২০টি বারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম। প্রাথমিক তদন্তে জানা গেছে, আন্তর্জাতিক রুট ব্যবহার করে আনা এই বিপুল পরিমাণ স্বর্ণ সোহেল গাজীর মাধ্যমে বিমানবন্দরের সীমানা পার করে বাইরে পাচারের পরিকল্পনা ছিল।

অভিযান পরিচালনাকালে এভসেক, কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩