Dhaka ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি ১৩০০ ছাড়াল, উদ্ধার তৎপরতায় হাজার হাজার পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার

 নেপালের ভোতেকোশি নদীতে সৃষ্ট আকস্মিক প্রলয়ঙ্কারী বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৪২ জনে। দুর্যোগের পর এখনও নিখোঁজ প্রায় ৪,৯০০ মানুষ।

পরিস্থিতি মোকাবিলা এবং নিখোঁজদের সন্ধানে বন্যাকবলিত অঞ্চলে ৭,৯০০-র বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।   

জেলাভিত্তিক উদ্ধার হওয়া লাশের সংখ্যা নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী (শনিবার সকাল ৫টা পর্যন্ত):   

  • চিতওয়ান: ৩৬০ জন   

  • পশ্চিম নওয়ালপরাসি: ২৩০ জন   

  • পূর্ব নওয়ালপরাসি: ২২২ জন   

    রাসুয়া: ১৬০ জন   

  • গোর্খা: ৭৩ জন   

  • ধাদিঙ: ৬৭ জন   

  • তানাহুন: ৩৮ জন   

শনাক্তকরণ ও ডিএনএ নমুনা সংগ্রহ নিহতদের পরিচয় নিশ্চিত করতে ব্যপকভাবে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে।   

  • মোট সংগৃহীত ডিএনএ: ২,২৩২টি   

  • মৃতদেহের নমুনা: ১,২৬০টি   

  • স্বজনদের থেকে নেওয়া নমুনা: ৯৭২টি   

আইনি প্রক্রিয়া শেষে পুলিশ ১,০৩০টি মরদেহ সাময়িকভাবে সংরক্ষণ ও দাফন করেছে, যার মধ্যে ২২২ জন নারী, ৩৫৫ জন পুরুষ এবং ৪৫৩টি অশনাক্ত দেহ রয়েছে।   

স্বজনদের জন্য অনলাইনে তথ্য ও উদ্ধার তৎপরতা অশনাক্ত ১,২৭০টি মরদেহের বিস্তারিত প্রোফাইল নেপাল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেন নিখোঁজদের পরিবার সহজে ছবি ও তথ্য দেখে পরিচয় নিশ্চিত করতে পারে।   

বর্তমানে ৭,৯১২ জন পুলিশ সদস্য সরাসরি উদ্ধার অভিযান, ত্রাণ পৌঁছানো, মৃতদেহ ব্যবস্থাপনা এবং বন্ধ হয়ে যাওয়া সড়ক পুনরায় চালুর কাজে নিয়োজিত আছেন। অন্যদিকে, নিখোঁজ ৪,৮৯৮ জনের অনুসন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবং বাস্তুচ্যুত ৩,৬৫৫ জন মানুষকে সাময়িকভাবে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।   

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু