
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন এবং গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে এই প্রাণহানির তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা শুক্রবার টেলিভিশন চ্যানেল নোটিসিয়াস বলিভিশন-কে নিশ্চিত করেন যে, ঘাঁটিতে বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক 
























