Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতির খবর উড়িয়ে ৩০তম জন্মদিনে ইনস্টাগ্রামে জেন্ডায়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার

হলিউড তারকা জেন্ডায়ার ৩০তম জন্মদিনকে ঘিরে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল নানা কৌতুহল। ঘটনার সূত্রপাত ১ সেপ্টেম্বর, অভিনেত্রীর জন্মদিনে। বিশেষ দিনে মেয়ের শৈশবের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান মা ক্লেয়ার স্টোয়ারমার। তবে মন্তব্যের ঘরে লেখেন, জেন্ডায়া আপাতত সামাজিক মাধ্যম থেকে দূরে আছেন, তাই পোস্টটি আদৌ তার চোখে পড়বে কি না তা নিয়ে তিনি সন্দিহান। যদিও পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেই ফেসটাইমে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বলে জানান তিনি।

ক্লেয়ারের এমন মন্তব্যে ভক্তদের ধারণা হয়, কাজের চাপ সামলাতে সামাজিক যোগাযোগমাধ্যমকে বিদায় জানিয়েছেন ‘ডুন’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু সেই গুঞ্জন বেশি সময় টিকতে দেননি জেন্ডায়া নিজেই। মায়ের পোস্টের কিছু পরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শৈশবের একটি মিষ্টি ছবি শেয়ার করেন তিনি। সেই সঙ্গে জন্মদিনের অজস্র শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে গত ৮ জুলাই ‘ডুন: পার্ট থ্রি’-এর ট্রেলার পোস্ট করার পর থেকে দীর্ঘ সময় সামাজিক মাধ্যমে নিষ্ক্রিয় ছিলেন তিনি। বছরের শুরুতে ‘ফানডাঙ্গো’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেন্ডায়া নিজেও জানিয়েছিলেন, একটানা কাজ ও লোকচক্ষুর সামনে থাকার পর কিছুদিন আড়ালে কাটাতে চান।

তবে বিরতি নেওয়াটা এই অভিনেত্রীর জন্য সহজ নয়। পরবর্তীতে ‘এল’ সাময়িকীকে দেওয়া আরেক সাক্ষাৎকারে জেন্ডায়া স্বীকার করেন, বেশিদিন কাজের বাইরে থাকলে তিনি অস্থির বোধ করেন এবং দ্রুতই নতুন প্রজেক্টের খোঁজে নেমে পড়েন।

মায়ের মন্তব্যে সামাজিক মাধ্যম থেকে তার পুরোপুরি সরে যাওয়ার ইঙ্গিত মিললেও জন্মদিনের সারপ্রাইজ পোস্টে জেন্ডায়া স্পষ্ট করে দিলেন—অভিমানে দূরত্ব বাড়ালেও বিশেষ দিনে ভক্তদের সঙ্গে যোগাযোগের বন্ধন ছিঁড়ে ফেলছেন না তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত