Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মিসরে মাদক পাচার ও ল্যাব পরিচালনার দায়ে প্রখ্যাত টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:৫৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার

কায়রো: মাদক তৈরি ও পাচারের গুরুতর অপরাধে মিসরের খ্যাতনামা টিভি উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখা, চোরাচালান এবং অবৈধভাবে মাদক তৈরির ল্যাব পরিচালনার দায়ে কায়রোর নিম্ন আদালত তাঁদের বিরুদ্ধে এ আদেশ দেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম ও এএফপি সূত্রে জানা যায়, ৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরের অপরাধ ও নিরাপত্তা বিষয়ক জনপ্রিয় শো ‘মিশন ইমপসিবল’-এর উপস্থাপক হিসেবে পরিচিত। আদালতের রায় অনুযায়ী, তিনি ও তাঁর সহযোগীরা বিদেশ থেকে কাঁচামাল এনে কৃত্রিম মাদক তৈরি ও তা বিক্রির অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযানে আসামিদের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদক ও কাঁচামাল জব্দ করার পাশাপাশি দুটি গোপন ল্যাব ও অবৈধ আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলে।

মামলায় মোট ২০ জন সাক্ষীর জবানবন্দি এবং ডিজিটাল প্রমাণাদি (ভিডিও ও ফোন রেকর্ড) বিবেচনা করে আদালত এই রায় ঘোষণা করেন। তবে সংবিধানে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

অন্যদিকে সারাহ খলিফা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মাদকবিরোধী কর্মকর্তারা জোরপূর্বক তাঁকে মাদকের পাশে দাঁড় করিয়ে ছবি তুলেছেন এবং তিনি এর আগে কখনো মাদক দেখেনওনি।

উল্লেখ্য, সারাহ খলিফা একটি কসমেটিক সার্জারি ক্লিনিক ও ভিডিও প্রোডাকশন হাউসের মালিক। সম্প্রতি এক তরুণকে অপহরণ ও নির্যাতনের মামলায়ও তিনিসহ কয়েকজন আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু