Dhaka ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির নেত্রকোণা জেলা সদস্যসচিব ফাহিম রহমান বরখাস্ত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেত্রকোণা জেলা সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠানকে দলীয় গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল-এর সদস্য সাদিয়া ফারজিন দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে ফাহিম রহমানকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নিকট উক্ত অব্যাহতির বিষয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নেত্রকোণা শহরের কুড়পাড় এলাকা থেকে সাদিয়া নামের এক নারী শিক্ষার্থীকে আটক করে স্থানীয় রাজনীতি কর্মীরা পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্ত স্নাতকের এই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ বানিয়ে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ