
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীজুড়ে পরিচালিত গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
বিভাগভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যান
-
মিরপুর বিভাগ: ১৫২ জন
-
ওয়ারী বিভাগ: ৮৬ জন
-
তেজগাঁও বিভাগ: ৭৪ জন
-
মতিঝিল বিভাগ: ৬৫ জন
-
গুলশান বিভাগ: ৪৯ জন
-
রমনা বিভাগ: ৩৬ জন
-
উত্তরা বিভাগ: ৩৫ জন
-
লালবাগ বিভাগ: ৩০ জন
-
গোয়েন্দা বিভাগ (ডিবি): ১৯ জন
উদ্ধারকৃত মালামাল ও সরঞ্জাম অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩,৮৭০ পিস ইয়াবা, ১৩.৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ইস্কাফ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া অপরাধমূলক কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন, ১৩,৩০০ টাকা, ১টি ওয়াকিটকি, ১টি হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট এবং ১টি খেলনা পিস্তল জব্দ করা হয়।
অভিযানের মাধ্যমে তিন ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক 

























