Dhaka ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ

রাজধানীতে ডিএমপির সমন্বিত অভিযান: উদ্ধার ককটেল ও মাদক, গ্রেফতার চার শতাধিক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার

রাজধানী ঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় টানা ২৪ ঘণ্টার চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক ও মাদকদ্রব্য, এবং দায়ের করা হয়েছে ৪৭টি মামলা।

ডিএমপি সূত্র জানায়, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর ও তেজগাঁও বিভাগ থেকে—যথাক্রমে ৯৭ ও ৮৬ জন। এছাড়া ওয়ারী, গুলশান, উত্তরা, মতিঝিল, লালবাগ, রমনা বিভাগ এবং গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ তৎপরতায় বাকিদের আটক করা হয়।

অভিযান চলাকালে দুটি ককটেল (অবিস্ফোরিত), বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দুটি মোটরসাইকেল, ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি