
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ১৮তম বিজেএস পরীক্ষার প্রকাশিত ফলাফলে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত মোট ২০০ জনের মধ্যে ১৯ জনই এই বিশ্ববিদ্যালয়ের।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জুডিশিয়াল সার্ভিস কমিশন এ ফলাফল প্রকাশ করে।
সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থীরা (১৪ জন):
-
২০১২-১৩ শিক্ষাবর্ষ: আরিফুল ইসলাম
-
২০১৪-১৫ শিক্ষাবর্ষ: আসিফ ইসলাম ও শফিক শোভন
-
২০১৫-১৬ শিক্ষাবর্ষ: সাদিয়া আফরিন
-
২০১৬-১৭ শিক্ষাবর্ষ: হুমায়ন কবির ও সালমা খাতুন
-
২০১৭-১৮ শিক্ষাবর্ষ: শারমিন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন ও ইয়াসমিন খাতুন
-
২০১৮-১৯ শিক্ষাবর্ষ: লিখন
-
২০ই৯-২০ শিক্ষাবর্ষ: আমজাদ হোসেন
এ ছাড়া ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে ৪ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন:
-
২০১৭-১৮ শিক্ষাবর্ষ: তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব
-
২০১৮-১৯ শিক্ষাবর্ষ: নুসরাত জাহান তানী
-
২০১৯-২০ শিক্ষাবর্ষ: রুকনুজ্জামান রায়হান
এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগ থেকে সুযোগ পেয়েছেন ১ জন:
-
২০১৯-২০ শিক্ষাবর্ষ: রাজু আহমেদ (মেধা তালিকায় ২৬তম)
নিজের অনুভূতি প্রকাশ করে রাজু আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমার স্বপ্ন ছিল বিচারক হয়ে দেশের ও দেশের মানুষের সেবা করা। পরিবার থেকেও সবসময় উৎসাহ পেয়েছি। অনার্সের ফল প্রকাশের আগেই আবেদন করেছিলাম, যেখানে আমার মাস্টার্স এখনও শেষ হয়নি। এত বড় সাফল্য পাব আশা করিনি; আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। দেশবাসীর কাছে দোয়া চাই যেন সততার সাথে দায়িত্ব পালন করতে পারি।”
অনলাইন ডেস্ক 

























