Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন রাণীনগরে ২৫ দিনেও উদ্ধার হয়নি ছিনতাইয়ের ৩২ লাখ টাকা ঢাকার ট্রাফিকে নতুন দিগন্ত: ১ নভেম্বর থেকে ৬ রুটে নামছে ‘এক কোম্পানির’ বাস দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা রাশিয়াকে নিয়ে হুংকার কম, সংযত থাকুন: ন্যাটো মিত্রদের পেন্টাগনের কড়া বার্তা মাসব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর: মঞ্চে থাকবে নজরুল-রবীন্দ্রনাথ থেকে ব্যান্ড সংগীত শিরোনাম: ইতিহাস গড়লেন পোপ লিও চতুর্দশ, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রথম কোনো পোপের ভোটাধিকার প্রয়োগ রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে শনাক্ত হওয়া শেষ ৭ প্রবাসীর মরদেহও দেশে সরাইলের ওসি মনজুর কাদেরকে শোকজ: আইনি সদস্যপদ নিয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির কঠোর পদক্ষেপ ফিফার নারী বিশ্বকাপ প্রাইজমানি দ্বিগুণ: সমতা থেকে এখনও যোজন যোজন দূরে

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। এর ফলে সায়েন্সল্যাব মোড় এবং আশপাশের মূল সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাময়িকভাবে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ঢাকা কলেজের একটি বাসকে কেন্দ্র করে। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের বাসে ঢিল ছুড়ে জানালার গ্লাস ভেঙে দিলে চরম উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এবং পরবর্তীতে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

একপর্যায়ে দুই কলেজের ছাত্ররা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেলেও প্রাথমিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, বাসে ঢিল ছোড়ার ঘটনা থেকেই মূলত উত্তেজনার সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আহত কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন