
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শ্রেণির ৮ শিক্ষার্থীকে গবেষণা কার্যক্রম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ দেওয়া হয়েছে। প্রদত্ত এই মূল্যায়নের মধ্যে দুজন পান গবেষণা পুরস্কার এবং ছয়জন অর্জন করেন গবেষণা বৃত্তি।
বুধবার (৭ অক্টোবর) বিশ্বাবদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই সম্মাননা সভার আয়োজন করে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “প্রতিটি শিক্ষার্থীর অর্জনের পেছনে পরিবার, পিতামাতা ও সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা রয়েছে। দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে এ ঋণের প্রতিদান দিতে হবে।”
একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সুখী সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বমানের শিক্ষা ও গবেষণায় পৌঁছাতে হলে একা সরকারের অর্থের ওপর নির্ভর না করে বেসরকারি অংশীদারত্ব এবং প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) পাশে দাঁড়ানো জরুরি। এ লক্ষ্যে প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সমন্বয়ে বড় আকারের ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর জোর দেন তিনি।
নবনীতা ও ফারাহ জাহান শুচি।
গবেষণা বৃত্তি: ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত এবং মুহাম্মদ মুযযাম্মিল হক।
অনলাইন ডেস্ক 

























