
জনপ্রিয় কোমল পানীয় সেভেন-আপে মানসম্মত উপাদানের ঘাটতি পাওয়ায় ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে। মান পরীক্ষার নির্ধারিত ছয়টি প্যারামিটারের মধ্যে অর্ধেকটিতেই (তিনটিতে) উত্তীর্ণ হতে পারেনি পণ্যটি।
আজ বুধবার (১৪ অক্টোবর) এই মামলা দায়ের করা হয়। আদালত সূত্রে জানা গেছে, আগামী ১৬ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
অনলাইন ডেস্ক 

























