Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

বান্দরবানে রিসোর্টে তরুণীকে ধর্ষণ: এনসিপি নেতা শৈক্যচিং মার্মা গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৬ বার

বান্দরবান জেলা শহরের একটি রিসোর্ট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারমা সম্প্রদায়ের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে শহরের শিশুপার্ক সংলগ্ন ‘সাইনি রিসোর্ট’ নামক নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় নিজের রিসোর্টে নিয়ে আসতেন শৈক্যচিং মার্মা। ঘটনার দিন শুক্রবারও তাকে ওই রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ওই সময় রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান পাশেই থাকা শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা। দ্রুত বাইরে লোকজন জড়ো হয়ে বিষয়টি স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে আটক করে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ