Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম

পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প, নেই কোনো ক্ষয়ক্ষতির খবর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:২৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৩ বার

রোববার (২৫ অক্টোবর) রাতে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.২ রেকর্ড করা হলেও তাৎক্ষণিকভাবে দুই দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরে। শুরুতে এর মাত্রা ৫.৮ অনুমান করা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করে ইএমএসসি।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, আকস্মিক এই কম্পনে দেশটির রাজধানী কাবুল এবং নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ধ্বংসযজ্ঞের তথ্য মেলেনি।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের কোথাও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত