Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

কুমিল্লায় ২০ জনের নামসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কুমিল্লা নগরীর আদালত প্রাঙ্গণের সামনে মিছিল, স্লোগান ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক।

থানা সূত্রে জানা যায়, মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে ঘটনার সময় হিসেবে গত ৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটের কথা উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। এজাহারে তাদের নাম, বয়স, রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে।

পুলিশের অভিযোগ, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ সংগঠনের সমর্থন ও কর্মকাণ্ডকে উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিল ও বিভিন্ন স্লোগানে অংশ নেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বিঘ্নিত করা এবং সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক, বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ও সরকারের প্রতি ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মামলায় নাম উল্লেখ করা ২০ জন হলেন—আবু ইউসুফ, আবদুল আলীম, নসরুল হাসান অপু, আছিয়া মেহজাবিন খাঁন নিশু, শাহ আলম, আলমগীর হোসেন, জালাল আহম্মেদ সাজু, মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রেজাউল করিম খোকন, সাইফুল ইসলাম ভূঁইয়া, মেজবাহ উদ্দিন জনি, সাইফুল ইসলাম সানি, রেজাউল করিম শাওন, সানি খন্দকার, তারেক, রাজন, মোস্তাফিজুর রহমান লিটন, মো. ইসমাইল, মো. ইমন ও আরও অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন।

কোতয়ালী মডেল থানার নথি অনুযায়ী, মামলাটি ১০ সেপ্টেম্বর রুজু করা হয়েছে এবং একই দিন আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু