Dhaka ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ

বনশ্রীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মাইলস্টোন শিক্ষিকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার

রাজধানীর খিলগাঁওয়ে দুটি বাসের প্রতিযোগিতার বলি হয়ে করুণ মৃত্যু হয়েছে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক স্কুল শিক্ষিকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া আহমেদ তিশা ঢাকার উত্তরার ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’-এ শিক্ষকতা করতেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ফরাজী হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় ‘রমজান পরিবহন’-এর একটি বাস দ্রুতগতিতে এসে তিশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা ‘সাড়া পরিবহন’-এর আরেকটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ওনয় জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ঢামেক হাসপাতাল মর্গ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক বাসের চালক ও অন্য বাসের সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ। এ বিষয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি