Dhaka ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ মালুম সিটির বালু ভরাটের অভিযোগে দিশেহারা কৃষক, পৈতৃক জমি হারানোর শঙ্কা দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন ইসরাইল নির্বাচন: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে কঠিন সমীকরণ আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হাইকোর্টের আদেশে রিহ্যাব সভাপতির পদে বহাল ড. আলী আফজাল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের দায়িত্ব বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. আলী আফজালের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। একই সাথে আদালত এই ইস্যুতে একটি রুল জারি করেছেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর ড. আলী আফজালের জমা দেওয়া আপিল ও স্থগিতাদেশের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিহ্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবীর প্রত্যয়নপত্র অনুযায়ী এই আদেশ অমান্য করা হলে তা সরাসরি আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে রিহ্যাব সভাপতির পদটি শূন্য ঘোষণা করেছিল। হাইকোর্টের আজকের এই স্থগিতাদেশের ফলে মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের কার্যকারিতা বাতিল হলো এবং ড. আলী আফজালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনি বৈধতা বহাল রইল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড!