Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য: দুই আইনজীবীর শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে ‘ক্যাঙ্গারু কোর্ট’ মন্তব্য করে আদালত অবমাননার মুখে পড়া দুই আইনজীবীর শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২-এর একজন বিচারক অসুস্থ থাকার কারণে নির্ধারিত শুনানি সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান জানান, আগামী ২৬ অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি স্থগিত করার সময় ট্রাইব্যুনালের পক্ষ থেকে অভিযুক্ত আইনজীবীদের উদ্দেশ্যে বলা হয়, “আদালত অবমাননার মামলা আপনারা নিজেরাই অর্জন করেছেন, আগামী ২৬ অক্টোবর আপনাদের আদালতে আসতেই হবে।”

এর আগে সকাল ১০টার পর অভিযুক্ত দুই আইনজীবী—হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী—নোটিশের জবাব দিতে ট্রাইব্যুনালে হাজির হন। জানা গেছে, পরবর্তী শুনানির দিনে তারা ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। এই রায় কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানায় প্রসিকিউশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু