Dhaka ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৫ নারী সদস্য গ্রেফতার, ১৩টি চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেখা যায়, বিভিন্ন শহর এলাকার বাজার ও বিপনি বিতানগুলোতে ছদ্মবেশে একটি চোর চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা কেনাকাটা করতে আসা সাধারণ জনগণের মোবাইল, টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি ও ছিনতাই করে ভিড়ের মাঝে মিশে যায়। এই চক্রটি পূর্বপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট এলাকায় কিছুদিন ধরে বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং লক্ষ্যবস্তু (টার্গেট) নির্ধারণ করে অপরাধ সংঘটন করে ।

পূজায় কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, তা নিশ্চিত করতে এবং এই চক্রটিকে শনাক্ত করতে জেলা পুলিশ সুপারের বিশেষ দিক-নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে জেলা পুলিশের সকল ইউনিট একটি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেছে এবং বেড়েছে গোয়েন্দা তৎপরতা। এরি ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলার মুরাদনগর থানার কোম্পানিগঞ্জ এলাকায় এমন একটি চোর চক্র অবস্থান করছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই ও অপরাধী দমনে জেলা গোয়েন্দা শাখার বিশেষ টিম উক্ত স্থানে একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানকালে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৫ জন নারী সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন সময় লুণ্ঠিত ১৩টি মোবাইল ফোন এবং চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা :
১। সরলা আক্তার (৪২), পিতা-জমত আলী, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২। এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), পিতা-নূর মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৩। বেদনা খাতুন (২৯), পিতা-জলফু ভান্ডারী, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৪। খাদিজা আক্তার (২০), পিতা-নূর মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৫। ফাহিমা আক্তার (১৯), পিতা-আরব আলী, জেলা-হবিগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নারীরা পেশাদার অপরাধী এবং ইতিপূর্বেও দেশের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে।
আসন্ন উৎসবকালীন সময়ে জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো চক্রের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর