Dhaka ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মোজাম্মেল বাবুর ক্যান্সার চিকিৎসার রিপোর্ট ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০ বার

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক মন্তব্য করা ও শাপলা চত্বরের ঘটনার সাথে সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাংবাদিক মোজাম্মেল হকের চিকিৎসার সর্বশেষ শারীরিক অবস্থা ও পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ জারি করেন।

আদালতে মোজাম্মেল বাবুর পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ। তিনি জানান, তার মক্কেল প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। ২০২৫ সালে এই সম্পর্কিত একটি মেডিকেল টেস্ট করানো হলেও তার চূড়ান্ত রিপোর্ট বা অনুলিপি পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ট্রাইব্যুনাল আসামিপক্ষের এই আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে উক্ত চিকিৎসা প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে আটক করা হয়। পরবর্তীতে হত্যা ও চাঁদাবাজির বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু