Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ইরান ও ইয়েমেন সংকট: ক্যাম্প ডেভিডে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০ বার

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও ইয়েমেন সংঘাতের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ক্যাম্প ডেভিডে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআইএ পরিচালক জন র‌‌্যাটক্লিফ, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ এবং লোহিত সাগরের নিয়ন্ত্রণ পুনর্দখলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের পরিকল্পিত হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। সূত্রের খবর, আলোচনা স্থবির হয়ে পড়ায় ট্রাম্প প্রশাসন ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা বিবেচনা করছে। অন্যদিকে, হুতিদের ওপর মার্কিন বিমান হামলার জন্য সৌদি আরব চাপ সৃষ্টি করলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সরাসরি যুক্ত হওয়ার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন।

বৈঠক চলাকালে সাংবাদিকরা ইরান প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু না জানিয়ে মন্তব্য করেন, “পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে, তবে ইরান মোটেও সুবিধাজনক অবস্থায় নেই।” উল্লেখ্য, ক্যাম্প ডেভিডে এ ধরনের গোপন বৈঠক অত্যন্ত বিরল। এর আগে ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত অনুরূপ এক বৈঠকের পরপরই ইরানের ওপর ইসরায়েলি হামলা শুরু হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু