Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গাজীপুরে চাঁদা দাবি ও মার্কেটে অগ্নিসংযোগের হুমকি,আটক ০১, আদালতে স্বীকারোক্তি

গত ০৬/১০/২০২৬ তারিখ বিকালে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারী মার্কেটের সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন হোসেনের মোবাইলে ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মার্কেটে আগুন দেওয়াসহ খুন-জখমের হুমকি দেয় এবং ২০২২ সালের ২৫ ডিসেম্বর মার্কেটটি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। এ ঘটনায় মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিলটন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির জিএমপি বাসন থানায় মামলা নং-১০, তারিখ-০৬/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৩৮৫/৫০৬/৩৪ পেনাল কোড দায়ের করেন।

পিবিআই গত ১২/১০/২০২৬ তারিখে মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে। বর্তমানে এসআই(নিঃ)/ মোঃ সোহেল রানা মামলাটি তদন্ত করছেন।

পিবিআই গাজীপুর জেলার তদন্ত টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মোঃ জুয়েল আহমেদ (২৬)-কে ১২/১০/২০২৬ তারিখে জিএমপি, গাজীপুর এর বাসন থানাধীন দিঘীরচালা এলাকা থেকে গ্রেফতার করে। আসামি বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পিবিআই এর তদন্তে ও আসামীর দেয়া জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, আসামি মোঃ জুয়েল আহমেদ (২৬), থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর পাঁচ বছর ধরে গার্মেন্টসে চাকুরি করছিলো। জুয়া খেলায় আসক্ত হয়ে সে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ঋণ করে। সেই ঋণের চাপে পড়ে সে মার্কেটের সামনের সাইনবোর্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে মুঠোফোনের মাধ্যমে বাদীর কাছে চাঁদা দাবি করে। উক্ত হুমকিতে ভয় পেয়ে বাদী গত ০৮/১০/২০২৬ তারিখে বিকাশের মাধ্যমে ৩,০০০/- টাকা এবং ১০/১০/২০২৬ তারিখে ২,০০০/- টাকা দেন। গতকাল ১২/১০/২০২৬ তারিখে তাকে আরো ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা দেওয়ার কথা ছিল।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু