Dhaka ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি টেকনাফে সাগরে অভিযান: পাচারকালে সাড়ে ৩৭ টন সিমেন্ট ও ১২ পাচারকারী আটক চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ! মধ্যপ্রাচ্যের সংঘাতে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার: পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহনের ভাড়া আমেরিকায় বাড়ি-সম্পদ আর হুন্ডিতে পাচার: মুন্সীগঞ্জ ভূমি রেজিস্ট্রারের দুর্নীতির ইতিকথা গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা: নিহত ১, আহত ২ পেছনের দরজা দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে: সিলেটে রুহুল কবির রিজভী ইউরোপের জ্বালানি সংকট কাটাতে ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা: ইউক্রেনের পাইপলাইন দিয়ে রুশ গ্যাস চালুর উদ্যোগ রাণীনগরে গাঁজা সেবনের অভিযোগে ১ জনের কারাদন্ড স্বামীর মৃত্যুর পর অথই জলে পড়া সাংবাদিক পরিবারে আলোর প্রদীপ জ্বালালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দ্রুতই শেষ হবে: ট্রাম্প

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুতই একটি সমাপ্তির দিকে যাচ্ছে। সম্প্রতি রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে যুক্তরাষ্ট্র নিজেই সামরিক অভিযানের মাধ্যমে এই সংকটের চূড়ান্ত সমাধান করবে।

ট্রাম্পের ভাষ্যমতে, ‘আমরা দারুণ এক বিজয় অর্জন করেছি এবং খুব দ্রুতই বিষয়টির সুরাহা করব। হয় তারা চুক্তি করবে, নতুবা আমরা নিজেরাই এর ইতি টানব।’ তিনি আরও ইঙ্গিত দেন যে, নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা অতীতে দেখা যেকোনো অভিযানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।

পরবর্তীতে আইওয়ার এক নির্বাচনি সমাবেশেও তেহরানের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, মানবতা ও জীবন বাঁচানোর তাগিদে তিনি এতদিন ধৈর্য ধরেছেন, তবে পরিস্থিতির প্রয়োজনে যেকোনো সময় তেহরানের ওপর কঠোর আঘাত হানতে হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত ঘটে। ট্রাম্প এর আগে থেকেই সংঘাত দ্রুত শেষের ইঙ্গিত দিয়ে আসছেন এবং ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পরই এর একটি স্পষ্ট সুরাহা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি