Dhaka ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয়: জাফর হাজী গ্রেপ্তার ইসরাইলে সরকার গঠন নিয়ে জটিল সমীকরণ: বৃহত্তর জোটে আগ্রহ নেতানিয়াহুর, বিরোধীদের পছন্দ আইজেনকট পাকিস্তানে এমবিবিএস ও বিডিএসে পড়ার সুযোগ, আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি: মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে আজও বন্ধ একাধিক কারখানা, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ত্রিপুরায় বিএসএফ ও গ্রামবাসীর সংঘর্ষ: ৩ সদস্যসহ আহত বেশ কয়েকজন কংগ্রেসে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন: ডোনাল্ড ট্রাম্প মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ: নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ

‎নাসিরনগর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছামিরুল ইসলাম চৌঃ মোতাহার

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ৫ নং নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ উদ্যোক্তা ছামিরুল ইসলাম মোতাহার। তার এই ঘোষণার পরপরই সদর ইউনিয়ন জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।
‎
‎নাসিরনগর সদর ইউনিয়ন শুধু একটি ইউনিয়ন নয়, এটি পুরো উপজেলার রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। উপজেলা প্রশাসন, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, কলেজ, বাজারসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা এই ইউনিয়নে অবস্থিত হওয়ায় এখানকার নির্বাচনী ফলাফলকে উপজেলার সামগ্রিক রাজনীতির “প্রেস্টিজ ইস্যু” হিসেবে দেখা হয়।
‎
‎মোঃ ছামিরুল ইসলাম চৌধুরী মোতাহার তিনি সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলিকুন্ডা গ্রামের কৃতি সন্তান, উপজেলা বিএনপির সক্রিয় সদস্য এবং জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা।
‎
‎শিক্ষাগত যোগ্যতায় তিনি বিবিএ ও এমবিএ ডিগ্রিধারী। পেশাগত জীবনে তিনি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, আল-জাকি বিল্ডিং মেইনটেনেন্স ও নিউ সিটি ট্রাভেলসের কর্ণধার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক।
‎
‎স্থানীয়ভাবে অত্যন্ত পরিচিত ও ক্লিন ইমেজের অধিকারী ছামিরুল ইসলাম চৌঃ মোতাহার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি তৃণমূল পর্যায়ে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ড, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা বিস্তার এবং যুব সমাজকে উন্নয়নের মূল স্রোতে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সামাজিক ও মানবিক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আইকন হিসেবে পরিচিত।
‎
‎এ বিষয়ে ছামিরুল ইসলাম চৌঃ মোতাহারের সাথে কথা বললে তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য রাজনীতি করতে চাই। বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে সদর ইউনিয়নকে আমি একটি স্মার্ট, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমি মাঠে কাজ করতে চাই।”
‎
‎তার নির্বাচনী ইশতেহারে যা থাকছে:
1. ‎রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আমূল উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসন।
2. ‎মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত একটি নিরাপদ সমাজ গঠন।
3. ‎শতভাগ শিক্ষা নিশ্চিতকরণ এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও সরকারি সকল সুবিধা শতভাগ স্বচ্ছতার সাথে বিতরণ।
4. ‎যুবকদের জন্য কর্মসংস্থান, খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং নারীদের জন্য উদ্যোক্তা তৈরিতে সহায়তা।
5. ‎ইউনিয়ন পরিষদকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর, যেখানে হয়রানি ছাড়াই জনগণ সেবা পাবে।
‎
‎ছামিরুল ইসলাম চৌঃ মোতাহার ছাড়াও এই ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলিয়ে আরো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মাঠে থাকবেন বলে গুঞ্জন রয়েছে। তবে বিএনপির ভোট ব্যাংক, তরুণ ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ছামিরুল ইসলাম চৌঃ মোতাহারকে নিয়ে আলাদা আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
‎
‎ইতিমধ্যেই হাট-বাজার, চায়ের স্টল ও পাড়া-মহল্লায় তাকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ ভোটাররা বলছেন, তারা এবার সৎ, যোগ্য, শিক্ষিত ও ক্লিন ইমেজের প্রার্থীকেই বেছে নেবেন। যিনি ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন।
‎
‎আগামী ইউপি নির্বাচনকে ঘিরে নাসিরনগর সদর ইউনিয়ন যে একটি জমজমাট ও ইতিহাস সৃষ্টিকারী লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে, তা এখন থেকেই স্পষ্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান