Dhaka ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার নির্দেশ হাইকমিশনের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের কোনো প্রকার দালালের খপ্পরে না পড়ে দ্রুত দেশে ফেরার তাগিদ দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দেশজুড়ে চলমান কঠোর ইমিগ্রেশন অভিযানের মধ্যে গ্রেফতার ও আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের মালয়েশিয়া সরকারের বিশেষ সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এই তথ্য জানান।
মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০ (PRM 2.0)
নথিবিহীন ও অনিয়মিত বিদেশি নাগরিকদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে মালয়েশিয়া সরকার এ সুযোগ চালু করেছে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশিরা যেভাবে দেশে ফিরতে পারবেন:
  • পাসপোর্ট ও ভ্রমণ নথি: বৈধ ও মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে। যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদের মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, তবে হাইকমিশন থেকে সরাসরি ট্রাভেল পারমিট (TP) সংগ্রহ করতে হবে।
  • বিমানের টিকিট: নিশ্চিন্তে টিকিট কেটে যাত্রার তারিখ ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের অন্তত ৫ দিন পর এবং সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে নির্ধারণ করতে হবে।
  • সশরীরে আবেদন: আবেদনকারীকে নিজেই প্রয়োজনীয় নথি (পাসপোর্ট/টিপি, বায়োডাটা পাতার কপি, ইমিগ্রেশন পাসের কপি ও বিমান টিকিট) নিয়ে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে হবে।
বিশেষ সতর্কতা
হাইকমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারী, দালাল বা তৃতীয় পক্ষের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করলে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন অভিযান তীব্র হওয়ায় শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত ইমিগ্রেশন বিভাগ বা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু