Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলাকারী মোতালেব এর খুটির জোর কোথায় ।। নাটোরের চাঞ্চল্যকর শাকিল হত্যা: এমপিপুত্রের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ ব্যস্ততা ছাপিয়ে মাঠ মাতাতে আসছে ‘এফপিএল মৌসুম ৫’: ২১ নভেম্বর থেকে শুরু জমজমাট লড়াই প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির আফগানিস্তান প্রিমিয়ার লিগ: ড্রাফটে বাংলাদেশের ১০ তারকা, প্লাটিনামে মুশফিক-মিরাজরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও রাজনৈতিক অভিজ্ঞতহীনতার অভিযোগ রাশেদ খাঁনের গাজায় জিম্মি মৃত্যুর দায় স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও তিন শিশুসহ চারজনকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী সীমান্ত শূন্য রেখায় (জিরো লাইন) এ ঘটনা ঘটে।
দুপুর দেড়টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে এক নারী ও তিন শিশু সালদানদী সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্ত এলাকায় নিয়োজিত সালদানদী বিওপির একটি নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের অবস্থান শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তাদের সীমান্ত পার হওয়ার সেই অবৈধ চেষ্টা প্রতিহত করেন।
এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা সুসংহত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলাকারী মোতালেব এর খুটির জোর কোথায় ।।