Dhaka ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলাকারী মোতালেব এর খুটির জোর কোথায় ।। নাটোরের চাঞ্চল্যকর শাকিল হত্যা: এমপিপুত্রের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ ব্যস্ততা ছাপিয়ে মাঠ মাতাতে আসছে ‘এফপিএল মৌসুম ৫’: ২১ নভেম্বর থেকে শুরু জমজমাট লড়াই প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির আফগানিস্তান প্রিমিয়ার লিগ: ড্রাফটে বাংলাদেশের ১০ তারকা, প্লাটিনামে মুশফিক-মিরাজরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও রাজনৈতিক অভিজ্ঞতহীনতার অভিযোগ রাশেদ খাঁনের গাজায় জিম্মি মৃত্যুর দায় স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

শতগুণ বেশি বিল! রায়পুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, ডিজিএমকে ৭ দিনের আল্টিমেটাম।

১০৫ টাকার বিদ্যুৎ বিল এক লাফে ১৬০০ টাকা! লক্ষ্মীপুরের রায়পুরে এমন অস্বাভাবিক ও অবিশ্বাস্য বিল হাতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। এই অতিরিক্ত বিলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রোববার (২৬ জুলাই) রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক।
বামনী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মঞ্জুল কবির বিএসসির নেতৃত্বে গ্রাহকরা সরাসরি জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা জানান, গত মাসে যেখানে অনেক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার ছিল ১৩০ ইউনিট এবং বিল এসেছিল মাত্র ১০৫ টাকার মতো, সেখানে জুলাই মাসের বিলে তা বাড়িয়ে ৬০০ থেকে ৬৫০ ইউনিট পর্যন্ত দেখানো হয়েছে।
হঠাৎ করে এমন অবিশ্বাস্য বিল আসার কারণে উপজেলার বিভিন্ন এলাকার শত শত গ্রাহক চরম বিপাকে পড়েছেন। গ্রাহক প্রতিনিধিদের স্পষ্ট হুঁশিয়ারি, আগামী এক সপ্তাহের মধ্যে এই ভুতুড়ে বিলগুলো পুনঃযাচাই করে সংশোধন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
গ্রাহকদের এমন ক্ষোভের মুখে পড়ে রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোশাররফ হোসেন জানান, অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। দ্রুত বিলগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলাকারী মোতালেব এর খুটির জোর কোথায় ।।