Dhaka ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলাকারী মোতালেব এর খুটির জোর কোথায় ।। নাটোরের চাঞ্চল্যকর শাকিল হত্যা: এমপিপুত্রের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ ব্যস্ততা ছাপিয়ে মাঠ মাতাতে আসছে ‘এফপিএল মৌসুম ৫’: ২১ নভেম্বর থেকে শুরু জমজমাট লড়াই প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির আফগানিস্তান প্রিমিয়ার লিগ: ড্রাফটে বাংলাদেশের ১০ তারকা, প্লাটিনামে মুশফিক-মিরাজরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও রাজনৈতিক অভিজ্ঞতহীনতার অভিযোগ রাশেদ খাঁনের গাজায় জিম্মি মৃত্যুর দায় স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

সোনারগাঁয়ে মহাসড়কের পাশে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, ভেতরে মিলল কাপড় ও পরিচয়পত্র

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি তালাবদ্ধ কালো ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে তীব্র বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার অভিযান চালায়। পরে ব্যাগটি খুলে ভেতরে কোনো বিস্ফোরক নয়, বরং কিছু কাপড়-চোপড়, একটি পার্স ও পরিচয়পত্র পাওয়া যায়।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনের ভেতরে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনের ভেতরে এক নারী একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময় ধরে কেউ ব্যাগটি নিতে না আসায় কর্মচারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

এদিন রাত ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করা শুরু করে। পরে রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে নিশ্চিত হওয়া যায় যে, এর ভেতরে কোনো বোমা বা বিপজ্জনক বিস্ফোরক নেই। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ব্যাগের ভেতরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তার স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটি পার্স এবং কিছু ছেঁড়া কাপড়-চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে এবং কেন ব্যাগটি সেখানে ফেলে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলাকারী মোতালেব এর খুটির জোর কোথায় ।।