
নেপালে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ৬১৬ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। উদ্ধার করা মৃতদেহের মধ্যে সবচেয়ে বেশি ২৩৩টি পাওয়া গেছে চিতওয়ানে এবং ১৫৮টি পূর্ব নওয়ালপরাসিতে। হিমালয় থেকে সৃষ্ট উফছে পড়া ভোটেকোশী ও ত্রিশূলি নদীর পানির তোড়ে বহু মানুষ ভেসে গেছেন। গোর্খা, ধাদিং ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কয়েকটি ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে যায়।
বর্তমানে নেপাল অংশে ৫১১ জন বিদেশী পর্যটকসহ মোট ৬৩৮ জন মানুষ নিখোঁজ রয়েছেন। সীমান্ত ছাড়িয়ে চীনের তিব্বত অঞ্চলেও এই দুর্যোগের থাবা পড়েছে; চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যাদের বড় একটি অংশ নুয়াকোট ও রসুয়া জেলার বাসিন্দা।
ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় জেলাগুলোতে জোরকদমে উদ্ধার অভিযান চালাচ্ছেন ৪ হাজার ৮১১ জন পুলিশ সদস্য। তবে উদ্ধারকাজ চালাতে গিয়ে চরম ঝুঁকি ও প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে তাদের—বর্তমানে পুলিশের ২৭ জন সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
অনলাইন ডেস্ক 























