Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ মালুম সিটির বালু ভরাটের অভিযোগে দিশেহারা কৃষক, পৈতৃক জমি হারানোর শঙ্কা দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন ইসরাইল নির্বাচন: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে কঠিন সমীকরণ আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান

মমতার ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার: মানসিক অবসাদ নাকি অন্য কিছু?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের নিজ বাড়ির দোতলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানে পেঁচানো ধুতিতে তার দেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।

ঘটনার পরপরই রামপুরহাট থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করলেও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

চাকরি হারানো ও ব্যক্তিগত জীবনের টানাপড়েন পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বৃষ্টি মুখোপাধ্যায় বোলপুর হাই স্কুলে করণিক হিসেবে কর্মরত ছিলেন। তবে ২০২৩ সালের মার্চে কলকাতা হাইকোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতির তালিকায় তার নাম আসায় চাকরি বাতিল হয়। যদিও সে সময় তার বাবা দাবি করেছিলেন, তার মেয়ে নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং এর পেছনে কোনো রাজনৈতিক প্রভাব বা তদবির ছিল না।

চাকরি হারানোর পর সম্প্রতি তার বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়াও শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে চাকরি না থাকা এবং ব্যক্তিগত ও বৈবাহিক জীবনের টানাপড়েন মিলিয়ে তিনি মারাত্মক মানসিক চাপে ছিলেন। পরিবারের দাবি, গত চার-পাঁচ বছর ধরে তিনি চিকিৎসকের অধীনে ছিলেন এবং নিয়মিত বিষণ্নতার ওষুধ খাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে