Dhaka ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট

ছাত্র বলাৎকারের অভিযোগে ৯৯৯-এ ফোনকলে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

০২ সেপ্টেম্বর বুধবার বিকালে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন মুসলিম নগর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাদের এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসার একজন শিক্ষক ১৭ বছরের এক ছাত্রকে বলাৎকার করার কারণে এলাকার লোকজন মারধর করে শিক্ষককে আটকে রেখেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ থেকে তাৎক্ষনিকভাবে ফতুল্লা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আল আমিন এবং বিষয়টি কলার সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য্য।

ঘটনাসূত্রে জানা যায়, হাফেজি পাশ করা মাদ্রাসা ছাত্র আহাদ (১৭) ভালভাবে কোরান মুখস্ত করার জন্য এক বছর আগে উল্লেখিত মাদ্রাসায় ভর্তি হয়। গত এক বছর যাবত অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলাম ভয়-ভীতি প্রদর্শন করে ভুক্তভোগী ছাত্রকে বলাৎকার করে আসছিল। সর্বশেষ গত ৩১ আগষ্ট তারিখ রাতে অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগীকে বলাৎকার করলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন ছাত্রের মা সংবাদ পেয়ে তাকে চিকিৎসার জন্য বাসায় আনার পর এসব বিষয়ে জানতে পারেন এবং এলাকার লোকজন নিয়ে মাদ্রাসা ঘেরাও করলে অভিযুক্ত বলাৎকারের অভিযোগ স্বীকার করেন।

সংবাদপ্রাপ্ত হয়ে ফতুল্লা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় অভিযুক্ত মো: রফিকুল ইসলাম (২৮), পিতা মৃত- আব্দুল মান্নান , গ্রাম:বরুনদা, থানা: টঙ্গীবাড়ী, জেলা: মুন্সিগঞ্জ, বর্তমান: মুসলিম নগর তাহসিনুল কোরআন মাদ্রাসা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ সংক্রান্তে ভুক্তভোগীর মাতা বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত