Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

কুমিল্লায় আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি (লক্ষ্মীপুর-৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকারিয়া তাহের, এমপি, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সভায় সভাপতিত্ব করেন জনাব রোজী আকতার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম, সিভিল সার্জন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সভায় কুমিল্লা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সড়ক নিরাপত্তা, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

আলোচনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়, নিয়মিত নজরদারি, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মাদক নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় কুমিল্লা জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

*জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব পরিবেশ বজায় রাখতে কুমিল্লা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে।*

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু