
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অপরাধ সংঘটনের সম্ভাব্য কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া মাদকবিরোধী অভিযান আরও জোরদার, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 

























