Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

লালমাইয়ে লোটাস কামাল ও নাফিসা কামালসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৫

কুমিল্লার লালমাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল করার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল (লোটাস কামাল) ও তাঁর মেয়ে নাফিসা কামালসহ ৩৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে লালমাই থানা পুলিশ। এ মামলায় ইতোমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে লালমাই থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লালমাই উপজেলার বাগমারা-মগবাড়ি সড়কের চোদাখ্যাটা তিন রাস্তার মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহায়তায় একটি মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মো. রাকিব (২০), মো. তোফায়েল আহমেদ (২৬), বিল্লাল হোসেন (৪৩), মো. আজগর আলী (৫৮) ও আবুল হোসেন (৩২)। এছাড়া ঘটনাস্থল থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ১টি ব্যানার, ৬টি লাঠি এবং ৬টি ইটের টুকরো জব্দ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

​পুলিশের এজাহারে আরও দাবি করা হয়, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল ও তাঁর মেয়ে নাফিসা কামালের প্রত্যক্ষ অর্থায়ন ও নির্দেশনায় এই মিছিলটি আয়োজন করা হয়েছিল। মামলায় নাম থাকা অন্য আসামিদের মধ্যে লালমাই উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু