Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হচ্ছে সেলিম খান ও শান্ত খানের মরদেহ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার

 আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়নাতদন্তের স্বার্থে আইনি প্রক্রিয়া অনুসরণের উদ্দেশ্যে আদালতের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উত্তোলনের সুবিধার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল এবং জেলা প্রশাসক তা মঞ্জুর করেছেন। শিগগিরই মরদেহ উত্তোলনের সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে।

 ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেলিম খান ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার ও পরবর্তীতে বাগড়া বাজার এলাকায় তারা ক্ষুব্ধ জনতার মুখোমুখি হন। সেখানেই গণপিটুনিতে বাবা-ছেলে দুজনই মারা যান। পরবর্তীতে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলেও তৎকালীন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের নিজ বাড়ি লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে দাফন করা হয়।

: সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন। তার ছেলে শান্ত খান বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া, পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ একাধিক দুর্নীতির অভিযোগে সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলছিল।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন ও আইনি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতেই আদালতের নির্দেশে এই ময়নাতদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু