Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

রাজশাহীতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু: ৫ দিনে ৩ জনের মৃত্যু, ভর্তি ১৩০

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার

রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩০ জন রোগী। বুধবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৫ জন। একই সময়ে আব্দুল করিম (৪৫) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ১০৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায়:

  • ১৯ সেপ্টেম্বর: তানোর উপজেলার মো. আনোয়ার মন্ডল (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন নতুন ২০ জন রোগী ভর্তি হন এবং ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

  • ২০ সেপ্টেম্বর: বাগমারা উপজেলার সাথী রাণী (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়। এ দিন নতুন ভর্তি হন ৩১ জন এবং ছাড়পত্র পান ১৮ জন।

  • ২১ সেপ্টেম্বর: নতুন করে ২৬ জন রোগী ভর্তি হন এবং সুস্থ হয়ে ছাড়পত্র নেন ২৭ জন।

  • ২২ সেপ্টেম্বর: হাসপাতালে ভর্তি হন ২৯ জন রোগী এবং ২৫ জন সুস্থ হন। এই দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৬ সেপটেম্বর ভর্তি হওয়া আব্দুল করিম (৪৫)।

  • ২৩ সেপ্টেম্বর: নতুন ২৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষায় সাধারণ সচেতনতা অত্যন্ত জরুরি। জ্বর বা শরীর ব্যথার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাবার গ্রহণের পরমর্শ দিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ