
কুমিল্লার দাউদকান্দি থানায় এক রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিনভর পরিচালিত অভিযানে আটক ২৮ জন কিশোর গ্যাং সদস্যের মধ্যে ১৭ জন থানার দরজা ভেঙে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে থানা কার্যালয়ের একটি কক্ষে ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, বিশেষ কক্ষে রাখার পর কিশোরদের একাংশ হঠাৎ দরজায় আঘাত করে তা ভেঙে ফেলে এবং কক্ষের ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে স্থান ত্যাগ করে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত দরজা ও ভাঙা চেয়ারের দৃশ্য দেখা যাচ্ছে।
তবে আসামি পালিয়ে যাওয়া কিংবা কোনো প্রকার ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ উ উড়িয়ে দিয়েছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম পলাশ। তার দাবি— “ভাঙচুর বা আসামি পলায়নের মতো কিছু ঘটেনি। কেবল একটি প্লাস্টিকের চেয়ার উল্টে গিয়েছিল। পরবর্তীতে অভিভাবকদের জিম্মায় সব আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।
অনলাইন ডেস্ক 

























