
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উত্তরার ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের নিজ বাসভবনে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ প্রশাসন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর খিলক্ষেত এলাকার ‘পিং সিটি’তে অভিযান চালিয়ে কাজী হামিদুর রহমান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত হামিদুর রহমান কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। সেদিন বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
অনলাইন ডেস্ক 

























