
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগপত্র পেশ করা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলার তদন্ত সংস্থা দীর্ঘ তদন্তের পর তাদের প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে সব তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে এই ফরমাল চার্জ প্রস্তুত করে আদালতে জমা দেওয়া হলো। এ বিষয়ে দ্রুতই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
অনলাইন ডেস্ক 

























